‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতার মৃত্যু

‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতার মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ মে, ২০২৫, আপডেট ১৭:৫৫

মারা গেছেন জেমস বন্ড খ্যাত পুরস্কারজয়ী অভিনেতা জো ডন বেকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। গত ৭ মে মৃত্যু হয় বলে জানিয়েছে অভিনেতার পরিবার। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন জো ডন বেকার। দুই বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেন তিনি। হানি ওয়েস্ট টেলিভিশন সিরিজের মাধ্যমে ১৯৬৫ সালে তার অভিনয়ে হাতেখড়ি।

১৯৬৭-তে কুল হ্যান্ড লুক-এ অভিনয়ের প্রস্তাব পান। এরপর ১৯৭৩-এ ক্যারিয়ারে বিগ ব্রেক। ওয়াকিং টল-এ শরিফ বাফর্ড পোজার চরিত্রে বেকারের অভিনয় তুমুল প্রশংসিত হয়। সেই সাফল্যেরই পরই তিনি সুযোগ পান জেমস বন্ডে অভিনয়ের।
 
দীর্ঘ পাঁচ দশক দাপটের সঙ্গে কাজ করে গেছেন বেকার। চার্লি ভ্যারিক, দ্য ন্যাচারাল, কেপ ফিয়ার, ফ্লেচ, মার্স অ্যাটাকস, রিয়েলিটি বাইটসের মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের সিরিজ আইশিড-এও কাজ করেছেন। ক্লাসিক শো গানস্মোক, মিশন ইম্পসিবল, ইন দ্য হিট অব নাইট-এ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading