হাইকোর্টের সামনে পলিটেকনিকের শিক্ষার্থীদের অবস্থান

হাইকোর্টের সামনে পলিটেকনিকের শিক্ষার্থীদের অবস্থান

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ মে, ২০২৫, আপডেট ১৫:০৭

ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রবিবার (১৮ মে) সকালে হাইকোর্টের মাজার গেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল কাজ ল্যাব পরিচালনায় সহায়তা করা এবং প্রাকটিক্যাল ক্লাসের যন্ত্রাংশ সরবরাহ করা। তারা কখনই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না বলেও দাবি তাদের।

একই দাবিতে কয়েকদিন আগেও আন্দোলন করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে এ মামলার রায় স্থগিত করে ১৮ মে শুনানির দিন ধার্য করে আদালত।

ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদন্নোতির রায় পুরোপুরি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading