একাডেমিক ক্যালেন্ডারে ছাত্র সংসদ নির্বাচন অন্তর্ভুক্তের সুপারিশ

একাডেমিক ক্যালেন্ডারে ছাত্র সংসদ নির্বাচন অন্তর্ভুক্তের সুপারিশ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ মে, ২০২৫, আপডেট ১৭:৫৫

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত আয়োজন করার আহ্বান জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তারিখ একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করতে হবে। যাতে তাদের শিক্ষাকার্যক্রমের সঙ্গে কোনো সংঘাত না ঘটে।

রবিবার (১৮ মে) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ছাত্র সংসদ নির্বাচন: কাঠামোগত সংস্কার শীর্ষক নীতি সংলাপে এ আহ্বান জানানো হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।

সংলাপে ‘বাংলাদেশে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন পুনঃপ্রতিষ্ঠা করা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথেরিন সিসিল।

সংস্থাটির সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

বাংলাদেশে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন পুনঃপ্রতিষ্ঠা করা শীর্ষক গবেষণা প্রতিবেদনটি চলতি বছরের মার্চ মাসে সম্পন্ন করা হয়। যেখানে সাধারণ ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাইনরটি গ্রুপ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহরারুল হকসহ বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading