উৎক্ষেপণের পর হারিয়ে গেলো ইন্ডিয়ার স্যাটেলাইট

উৎক্ষেপণের পর হারিয়ে গেলো ইন্ডিয়ার স্যাটেলাইট

উত্তরদক্ষিণ। রবিবার (১৮ মে) ২০২৫, আপডেট ২০:০০

ইন্ডিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রবিবার তাদের ১০১তম বৃহৎ রকেট পিএসএলভি-সি৬১ উৎক্ষেপণ করে। রকেটটি ইওএস-জিরো নাইন নামের একটি আধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট বহন করছিল। তবে উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই মিশন ব্যর্থ হয়, স্যাটেলাইটটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা যায়নি। ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ইসরোর এক্স অ্যাকাউন্টে জানানো হয়, আজ পিএসএলভি-সি৬১ উৎক্ষেপণ করা হয়। দ্বিতীয় ধাপ পর্যন্ত রকেটের পারফরম্যান্স স্বাভাবিক ছিল। তবে তৃতীয় ধাপে একটি পর্যবেক্ষণগত কারণে মিশন সম্পন্ন করা যায়নি।

ইসরো প্রধান বলেন, দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। আমরা পর্যালোচনার পর আবার ফিরে আসবো।

ইওএস-জিরো নাইন ছিল সূর্যসমান্তরাল কক্ষপথে স্থাপনযোগ্য একটি উপগ্রহ, যা আধুনিক সি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তি ব্যবহার করে যেকোনও আবহাওয়ায়, দিন-রাতে, উচ্চ রেজুলেশনের ছবি তুলতে সক্ষম। এটি ইন্ডিয়ার নজরদারি ও ব্যবস্থাপনা ব্যবস্থাকে শক্তিশালী করার কথা ছিল।

এটি ছিল পিএসএলভি রকেটের ৬৩তম এবং পিএসএলভি-এক্সএল সংস্করণের ২৭তম ফ্লাইট। মিশন ব্যর্থ হলেও ইসরো জানিয়েছে, পিএসএলভির নির্ভরযোগ্য পারফরম্যান্স রেকর্ড অব্যাহত রয়েছে।

রকেট উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে ভোরে অনেক পরিবার ও শিশু শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে আসেন। তবে ইন্ডিয়া-পাকিস্তান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত কারণে এই উৎক্ষেপণ সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়নি।

এক শিশু বার্তা সংস্থা এএনআইকে জানায়, আমরা রানিপেট থেকে এসেছি। এতদূর এসেও রকেট দেখা হলো না। তবে এসেই আমি গর্বিত। খুব উত্তেজনায় আছি।

আরেক দর্শনার্থী বলেন, ১৫০ কিলোমিটার দূরের গ্রাম থেকে এসেছি। দেখতে না পেয়ে একটু খারাপ লাগছে, তবে পরেরবার আবার আসবো। আমি মহাকাশ বিজ্ঞানে আগ্রহী, একদিন ইসরোর চেয়ারম্যান হতে চাই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading