ঢাকায় ১৮ স্থানে বসছে কুরবানির অস্থায়ী পশুর হাট

ঢাকায় ১৮ স্থানে বসছে কুরবানির অস্থায়ী পশুর হাট

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ মে, ২০২৫, আপডেট ১০:২০

দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। আগামী ৭ জুনে দেশে মুসলমানদের এই ধর্মীয় উৎসব পালিত হবে বলে ইতোমধ্যে ঘোষণা করেছেন সরকারের সংশ্লিষ্টরা। এ ঈদের বিশেষ আকর্ষণ পশু কুরবানি করা। রাজধানীর মানুষের পশু কুরবানির ব্যবস্থা করতে এবার নগরীতে অস্থায়ী ১৮টি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দায়িত্বপ্রাপ্ত দুই সিটি করপোরেশন।

সংশ্লিষ্টরা জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসছে ৯টি অস্থায়ী কুরবানির পশুর হাট এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বসছে ৯টি হাট। এরই মধ্যে দুই সিটিতে হাটের বরাদ্দ চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে আফতাব নগরের দুটি হাট, মেরাদিয়া এবং খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার খালি জায়গার হাট আইনি জটিলতার কারণে বাদ দেওয়া হয়েছে। তবে এই তালিকার বাইরেও প্রয়োজনের আলোকে হাট বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

ডিএসসিসির সংশ্লিষ্টরা জানায়, ঢাকা দক্ষিণ সিটির ১১টি পশুর হাটের মধ্যে আফতাবনগর হাট নিয়ে উত্তর সিটির সঙ্গে সীমানা জটিলতা থাকায় তা বাতিল করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি মেরাদিয়া হাট নিয়ে আইনগত জটিলতা থাকায় ওই হাটও এবার বসছে না। বাকি ৯টি হাটের দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে। ডিএসসিসির তালিকাভুক্ত হাটগুলোর মধ্যে রয়েছে- হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গার অস্থায়ী পশুর হাট, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গার হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গার হাট, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গার হাট, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গার হাট, দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও ছনটেক মহিলা মাদ্রাসার পূর্ব-পশ্চিমের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল অস্থায়ী হাট, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গার অস্থায়ী হাট এবং কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বের খালি জায়গার অস্থায়ী হাট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading