পটুয়াখালীতে কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

পটুয়াখালীতে কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, আপডেট ১৩:২২

ঔষধ ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ে চার দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, পটুয়াখালী জেলা শাখা।

বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপনের ব্যবস্থা, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক পুনঃনির্ধারণের চার দফা দাবি দীর্ঘদিনের। এসব দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গাজী শহীদুল ইসলাম শাহীন।

এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, ঔষধ ব্যবসায়ী বখতিয়ার উদ্দিন মুরাদ, মোঃ মশিউর রহমান রেজা ও সুভাষ বনিক।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তারা ঔষধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

ইউডি/সুজন কুমার দাম/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading