জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে না: বিএনপি নেতা

জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে না: বিএনপি নেতা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, আপডেট ১৪:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন,অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছেন, আপনাদেরকে ভালোবেসে এদেশের মানুষ দায়িত্ব দিয়েছেন। কিন্তু মনে রাখবেন এই জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে না। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।

বৃহস্পতিবার (২২ মে) জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখি ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মহিলা কলেজের হলরুমে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রুততার সাথে জনগণকে ফেরত দেয়ার সুযোগ দিন। জনগণ সিন্ধান্ত নিবে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দিবে। কোনো অবস্থাতেই বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন এটি হবে না।

বিএনপিকে নিয়ে কটাক্ষ করবেন আর দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে তিনি কর্মীসভা স্থলে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading