দ্বন্দ্ব সংঘাত উস্কে দিয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছি: মামুনুল হক
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ মে, ২০২৫, আপডেট ১৭:০০
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, নিজেদের ভেতর দ্বন্দ্ব সংঘাত উস্কে দিয়ে ফ্যাসিবাদের দোসরদের সুযোগ দিচ্ছি, পুনর্বাসন করছি আমরা নিজেরাই।
তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ২০১৩ ও ২০২১ সালে হেফাজতের কর্মীদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে, তার বিচার করতে হবে। দুর্বৃত্তায়নের সময়ে দুর্বৃত্তরা সংসদ সদস্য হতে পারবে, ভাল মানুষ না।
সংবিধানে বহুত্ববাদের প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সকল সংস্কারের রোডম্যাপ ঘোষণা শেষে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
নারীর ন্যায্যতা নিশ্চিতে হেফাজতে ইসলাম কাজ করবে জানিয়ে মামুনুল আরও বলেন, ‘পিতার সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার নিশ্চিত করা হবে। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় হেফাজতে ইসলাম মাঠে ঘাটে সর্বত্র একযোগে কাজ করবে।’
ইউডি/এআর

