ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

উত্তরদক্ষিণ। শনিবার (২৪ মে) ২০২৫, আপডেট ২৩:০৫

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করার কথা বিএনপিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ মে) রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক শেষে গেটে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ড. ইউনূস। জামায়াত তাতে সমর্থন দিয়েছে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যেই নির্বাচন করবেন, জুন পার হবে না-এ কথা জানিয়ে শফিকুল আলম আরও বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) বিএনপি নেতাদের জানিয়েছেন এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে।

তিন উপদেষ্টার পদত্যাগ নিয়ে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, বিএনপির প্রতিনিধিরা উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজনের পদত্যাগের কথা বলেছেন, আমরা শুনেছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির বিষয়ে তিনি বলেন, এনসিপি মনে করে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব না, তারা নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে।

শফিকুল আলম আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া এ মাসেই শুরু হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading