বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ মে, ২০২৫, আপডেট ১২:৫০

রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

রবিবার (২৫ মে) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানীতে এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading