৩ জুন থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস

৩ জুন থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ মে, ২০২৫, আপডেট ১৪:২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩ জুন থেকে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সংশ্লিষ্ট ডিপোতে গতকাল শনিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

বিআরটিসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সার্ভিসের আওতায় ঢাকার মতিঝিল, জোয়ারাসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি বাস ডিপো হতে বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়া, নারায়ণগঞ্জ (চাষাড়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা, টুঙ্গীপাড়ার বাস ডিপো থেকেও বিভিন্ন রুটের টিকিট কেনা যাবে।

বাস রির্জাভের জন্য বিআরটিসি’র প্রধান কার্যালয়ের টেলিফোন: ০২৪১০৫৩০৪২ অথবা মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading