প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের কোনো অনিষ্ট তাকে দিয়ে হবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের কোনো অনিষ্ট তাকে দিয়ে হবে না: প্রেস সচিব

উত্তরদক্ষিণ। রবিবার (২৫ মে), ২০২৫, আপডেট ২৩:৩০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহাসুযোগ পেয়েছি আন্দোলনের মাধ্যমে। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতর ও বাইরে। যেন আমরা এগোতে না পারি, যাতে সবকিছু ভেঙে পড়ে, আবার যেন গোলামিতে ফেরত যাই। যতদিন আছি দেশের কোনো অনিষ্ট কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।

রবিবার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীলতা তৈরির যত চেষ্টা পারা যায়, করা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি,  এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসায় আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি নিজেকে অপরাধী অনুভব করব।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading