জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ মে, ২০২৫, আপডেট ১২:৩৫

চারদিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিট) নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।

জানা গেছে, তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরে জাপানের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথাও রয়েছে।

প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার (২৬ মে) প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এবার সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা-টোকিও। জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ।

একইসঙ্গে, জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপান সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading