দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ মে, ২০২৫, আপডেট ১৩:৪৫

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে সারা দেশে ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে। তাই ঈদের চাঁদ দেখতে সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার (২৮ মে) সন্ধ্যার পর চলতি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদের তারিখ নির্ধারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭; ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে সৌদি আরবের আকাশে মঙ্গলবার (২৭মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী (৬মে) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading