চট্টগ্রামে ‘কেএনএফের’ আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ‘কেএনএফের’ আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেপ্তার ১

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ মে, ২০২৫, আপডেট ১৭:০০

চট্টগ্রামে পাহাড়ের ‘সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’ আরও ১৫ হাজার পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের পাহাড়তলী থানা এলাকার একটি পোশাক কারখানা থেকে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পোশাক কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনিফর্ম জব্দের ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

‘কেএনএফের’ ইউনিফর্ম জব্দের বিষয়টি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা না হলেও সিএমপির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ পর্যন্ত তিন দফা পোশাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

গত ১৭ মে নগরের অক্সিজেন নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস পোশাক জব্দ করা হয়। গত সোমবার নগরের একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading