অন্তর্বর্তী সরকার নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেবে: মঈন খান

অন্তর্বর্তী সরকার নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেবে: মঈন খান

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ মে, ২০২৫, আপডেট ১৮:৩৫

সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্যদিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বুধবার (২৮ মে) রাজধানী পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে ,অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, সরকারকে সহযোগিতা দিচ্ছি, দেবো। আশা করি তারা সফল হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেবেন তারা।

সমাবেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চেয়েছে বিএনপি। যদিন গণতন্ত্র চাওয়া অপরাধ হয়, তবে তা বারবার করবে বিএনপি। বিএনপি আশা করে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এই সরকার ইশরাকের শপথ পড়াবে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে।

এ সময় শেখ হাসিনাকে রাজনৈতিক শত্রু উল্লেখ করে সালাহউদ্দিন আরও বলেন, স্বৈরাচারের যেনো আর উত্থান না হয় সে রাষ্ট্রব্যবস্থা ও সংবিধান চায় বিএনপি। আর দেশের একমাত্র রাজনৈতিক শত্রু শেখ হাসিনা।

এরআগে, সকাল থেকেই নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। এতে করে তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে মহাসমাবেশে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন, পল্টন থেকে স্কাউট ভবনের সামনে হয়ে নয়াপল্টন, শাহজাহানপুর বাসস্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে।

ঢাকা বিভাগের জেলা ছাড়াও, দেশের বিভিন্ন স্থান থেকে এ সমাবেশে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। মূলত ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ নিয়ে আজকের সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আগত তরুণ নেতাকর্মীরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা বন্ধ করারও আহ্বান তাদের।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading