বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের অবস্থান

বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের অবস্থান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, আপডেট ১৩:৪০

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে দমকা হাওয়াও বয়ে যাচ্ছে। এমন বৈরী আবহাওয়াতেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ডড়ানোর দাবি অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টা থেকে বৃষ্টি উপক্ষো করে ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নেন তারা।

অন্যদিকে, কয়েকদিন ধরে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। বন্ধ রয়েছে সব সেবা। নগর ভবনের ভেতরেও অবস্থান নিয়ে আন্দোলন করছেন ডিএসসিসির কর্মচারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েও প্রশাসনিক জটিলতায় শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন ইশরাকের সমর্থকরা।

এদিকে, নির্বাচন কমিশনকে (ইসি) এক হাত নিলেন দেশের সর্বোচ্চ আদালত। ইশরাকের মেয়রের মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালেনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্ত করেছেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেনো আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইল না, সে প্রশ্নও তুলেছেন সর্বোচ্চ আদালত।

আদালত বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইসির এমন ভূমিকা প্রত্যাশা করে না মানুষ। পরে ইশরাকের শপথ নিয়ে আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ।

আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিক ভাবে ইশরাকের শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি।

প্রসঙ্গত: ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।

তবে তাকে শপথ পড়ানোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন ইশরাকের সমর্থকরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading