ঢাকায় বাংলাদেশ-চীন বাণিজ্য সম্মেলন রবিবার

ঢাকায় বাংলাদেশ-চীন বাণিজ্য সম্মেলন রবিবার

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ মে, ২০২৫, আপডেট ০৮:২০

বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কিত বাংলাদেশ-চীন সম্মেলন’। আগামী রবিবার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে দিনব্যাপী এ সম্মেলন হবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।

বিডা সূত্র জানায়, এই অনুষ্ঠানে প্রায় ২৫০ জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিনিধি উপস্থিত থাকবেন, যারা প্রায় ১০০টি উদ্যোগের প্রতিনিধিত্ব করবেন, যার মধ্যে ছয় থেকে সাতটি ফরচুন ৫০০ কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীও থাকবেন।

সম্মেলন চলাকালীন চীনা ও বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা দিনব্যাপী পাঁচটি পৃথক ম্যাচমেকিং সেশনে অংশগ্রহণ করবেন, যার লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ।

বিডা কর্মকর্তারা জানান, সেশনগুলোতে তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং অন্যান্য খাত নিয়ে আলোচনা করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading