‘কেউ নকল করা মানেই ঈর্ষা’- পোস্টে কাকে খোঁচা দিলেন বুবলী?

‘কেউ নকল করা মানেই ঈর্ষা’- পোস্টে কাকে খোঁচা দিলেন বুবলী?

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ মে, ২০২৫, আপডেট ০৮:০০

ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর কাদা ছোড়াছুড়ি নতুন কিছু না। মাঝে মধ্যেই একে অপরকে ইঙ্গিত করে সুকৌশলে নানা পোস্ট দেন তারা; আর তা থেকে সৃষ্টি হয় নানা আলোচনা-সমালোচনা। ভক্তরা যেমন বিরক্ত হন, আবার দুই নায়িকাকে নিয়ে মজাও নিয়ে নেন সুযোগে।

অপু-বুবলীর এই দ্বন্দ্ব কী নিয়ে, তা অবশ্য কারোই অজানা থাকার কথা না। অপু বিশ্বাস ছিলেন চিত্রনায়ক শাকিব খানের প্রথম স্ত্রী। ২০১৮ সালে অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বুবলীর গলায় মালা দেন এই নায়ক। যদিও তাদের দুজনকেই এখন শুধুমাত্র জীবনের অতীত বলে মনে করেন এই নায়ক।

শাকিব খান তাদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখুক আর না রাখুক, নায়কের দুই প্রাক্তন স্ত্রী তাদের প্রাক্তন স্বামীকে নিয়ে দ্বন্দ্বে ঠিকই জড়িয়ে পড়েন। বলা বাহুল্য, এ নিয়ে হাসির রোলও পড়ে যায় নেটমাধ্যমে; কিন্তু তাতেও যেন থামে না কাদা ছোড়াছুড়ি।

এইত কিছুদিন আগেই, অর্থাৎ শাকিব খানের জন্মদিনে দুই সন্তান আব্রাহাম ও শেহজাদের সঙ্গে তাদের চিত্রনায়ক বাবার একান্ত মুহূর্তের কিছু ছবি পোস্ট করেছিলেন শবনম বুবলী ও অপু বিশ্বাস। বলে রাখা ভালো, এদিন এক ঘণ্টার ব্যবধানে পোস্ট করেন দুই নায়িকা; আগে পোস্ট করেন শবনম বুবলী।

শাকিবের সঙ্গে বুবলীর ছেলে শেহজাদের মিষ্টি মুহূর্তের সেই ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লেখেন, ‘পরিবার―যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’

বুবলীর সেই পোস্ট অপুর নজরে আসলেই আর পাল্টা পোস্ট দিতে দেরি করেননি নায়িকা। ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে বাবা শাকিব খানের ঘুমিয়ে থাকা মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন; পরোক্ষভাবে বুবলীকে উদ্দেশ্য করে লেখেন, ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

নেটিজেনদের একাংশ আবার অপুর পাল্টা পোস্ট দেখে মনে করছেন, বুবলীকে অনুকরণ কিংবা নকল করে পোস্ট দিয়েছেন অপু। এমন আবহে বুবলীর নতুন একটি পোস্ট ফের তাদের নাটকীয় দ্বন্দ্বের ইঙ্গিত দিল। শুক্রবার দুপুরে ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন বুবলী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত। তাকে গোনায় না ধরে নিজের সময়টা উপভোগ করো।’

বুবলীর এই পোস্টের পর অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে, তাহলে কী ধারাবাহিকভাবে অপুকে উদ্দেশ্য করেই পোস্টটি দিয়েছেন বুবলী?

ভক্তদের একাংশ তাদের পোস্ট নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করলেও অপর আরেক অংশ এ দুই নায়িকার ধারাবাহিক নাটকের শেষ পর্বের অপেক্ষায় রয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading