বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

উত্তরদক্ষিণ। শনিবার (৩১ মে) ২০২৫, আপডেট ২৩:২৫

বরিশালে জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুর করা হয়েছে। শনিবার (৩১ মে) রাতে একদল যুবক নগরের ফকিরবাড়ি সড়কে দলটির কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে একদল লোক ফকিরবাড়ি সড়কের সিহাব ভিলার দ্বিতীয় তলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এ সময় সেখানে ভাঙচুর করা হয়।

জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম বলেন, রাতের অন্ধকারে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছে।

রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল ও আলমারি ভাঙচুর করে তছনছ করা হয়েছে। এ ছাড়া দলীয় সাইনবোর্ডও ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভাঙচুর হয়েছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয় পার্টি। এতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল ব্যক্তি। এতে জাপার অন্তত ছয় নেতা-কর্মী আহত হন। এ সময় জাপার নেতা-কর্মীরা হামলাকারী এক যুবককে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading