আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে দুদকে তলব

আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে দুদকে তলব

উত্তরদক্ষিণ। রবিবার (১ জুন) ২০২৫, আপডেট ২১:৩০

মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান-প্রদানকারী প্রতিষ্ঠান-নগদের দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্তে প্রধান উপদেষ্টার আইসিটি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী নগদে কর্মরত জাকিয়া সুলতানা জুইকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১ জুন) দুদকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, সোমবার (২ জুন) প্রধান উপদেষ্টার আইসিটি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী নগদে কর্মরত জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এদিকে রোববার নগদের গুলশান অফিসে পরিচালিত অভিযানে ১৫০ কোটি টাকার দুর্নীতির তথ্য উপাত্ত খুঁজছে দুদক। পাশাপাশি আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগেও প্রাথমিকভাবে অনিয়মের তথ্য মিলেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জানান, নগদে অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেয়ার ক্ষেত্রে অসঙ্গতির তথ্য মিলেছে।

এছাড়া নগদের গত দুই মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।

তবে গত ৩০ মে ফেসবুকে দেয়া এক পোস্টে আতিক মোর্শেদ ভুয়া বিল-ভাউচারে নগদ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি ওই পোস্টে তার স্ত্রীর নগদে মেধা ও যোগ্যতার বলে চাকরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading