এনআইডি নিয়ে ২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

এনআইডি নিয়ে ২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

উত্তরদক্ষিণ। সোমবার, ০২ জুন, ২০২৫, আপডেট ০৮:২০

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে (এনআইডি) বাধ্যতামূলক করতে ২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (০২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বিকেল তিনটায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা: সরওয়ার হোসেনের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেল তিনটায় ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়েছে।

সভার আলোচ্যসূচিতে যা রয়েছে- এনআইডির তথ্যাদি আমলে নিয়ে চাকরিতে নিয়োগদান সংক্রান্ত; এনআইডির তথ্যাদি আমলে না নিয়ে চাকরিতে নিয়োগকৃত ব্যক্তিদের এনআইডি সংশোধনের ক্ষেত্রে করণীয় এবং বিবিধ।

বৈঠকে প্রতিনিধি পাঠাতে ২৭ মন্ত্রণালয়-সংস্থাকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, গভর্ণর, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিনিয়র সচিব ( জনপ্রশাসন মন্ত্রণালয়), সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ/সুরক্ষা সেবা বিভাগ), সিনিয়র সচিব (নৌ পরিবহন মন্ত্রণালয়), সিনিয়র সচিব (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), সচিব (প্রতিরক্ষা মন্ত্রণালয়), সচিব (স্থানীয় সরকার বিভাগ), সচিব (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), সচিব (পরিকল্পনা মন্ত্রণালয়), সচিব (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), সচিব (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়), সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), সচিব (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়), সচিব (বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), সচিব (রেলপথ মন্ত্রণালয়), সচিব (তথ্য ও সম্প্রাচার মন্ত্রণালয়), সচিব (পানি সম্পদ মন্ত্রণালয়), সচিব (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), সচিব (শিল্প মন্ত্রণালয়), সচিব (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), সচিব (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), চেয়ারম্যান (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন), রেজিস্ট্রার জেনারেল (বাংলাদেশ সুপ্রীম কোর্ট) ও ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন)।

ইউড/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading