ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

উত্তরদক্ষিণ। সোমবার, ০২ জুন, ২০২৫, আপডেট ১৩:০০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতির ফারুক আহমেদের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (০২ জুন) রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট।

এর আগে ১ জুন বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পদ হারানো ফারুক আহমেদ। একই সঙ্গে এনএসসি দ্বারা বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়।

হাইকোর্টে এ রিট দায়ের করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য পদ হারানো সভাপতি। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৯ মে) দিনেই ফারুক আহমেদের বিসিবির সভাপতির পদ হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত বাসভবনে ডেকে ফারুককে আর সভাপতির পদে না রাখার সিদ্ধান্তের কথা জানান। তবে ঠিক কোন কারণে তাকে সরিয়ে দেয়া হচ্ছে তা তাকে জানানো হয়নি বলে দাবি তার।

এরপর সেদিনই বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয় জন বোর্ড পরিচালকের আট জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গভীর রাতে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে পদ হারান তিনি।

এরপর শুক্রবার বিকেলে আরেক সাবেক অধিনায়ক ও টেস্টে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন। পরিচালকদের সর্বসম্মতিক্রমে ভোটে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ১৭তম সভাপতি নির্বাচিত হন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading