বদলে গেল পেনাল্টির নিয়ম

বদলে গেল পেনাল্টির নিয়ম

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ জুন, ২০২৫, আপডেট ১৫:৪০

এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ম্যাচে মাদ্রিদ ডার্বিতে টাইব্রেকারে পেনাল্টি নেয়ার সময় বলে দুইবার টাচ লেগেছিল অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা আলভারেজের। রেফারি ভিএআর চেক করে গোলটি বাতিল করে। পড়ে তা নিয়ে সমালোচনা তৈরি হয়। সেই পেনাল্টির কারণেই এবার পেনাল্টির নিয়মই বদলে ফেলল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

মঙ্গলবার (৩ জুন) আইএফএবি’র পক্ষ থেকে জানানো হয়, পেনাল্টি নিতে গিয়ে অসাবধানতাবশত বলে যদি দু’বার স্পর্শ হয়, তবে সেটা থেকে গোল বাতিল হবে ঠিকই তবে আবারও সেই খেলোয়াড় সুযোগ পাবেন শট নেয়ার।

আইএফএবি জানায় ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন নিয়ম। তবে ফিফা জানিয়েছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে।

আইএফএবির সেক্রেটারি লুকাস ব্রুড এক বিবৃতিতে বলেছেন, ‘পেনাল্টি নিতে গিয়ে ফুটবলার অনিচ্ছাকৃতভাবে শট নেয়ার পর সঙ্গে সঙ্গেই অন্য পায়ে বল লাগান, তখন রেফারিরা গোল বাতিল করে দেন। তবে নিয়মটা করা হয়েছিল ইচ্ছাকৃত দ্বিতীয় ছোঁয়ার জন্য।’

ব্রুড আরও যোগ করেন, ‘এমন অনিচ্ছাকৃত ছোঁয়ায় গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, এ ধরনের ঘটনায় বল জালে গেলে তা পুনরায় নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ম্যাচে মাদ্রিদ ডার্বি গড়ায় টাইব্রেকারে। তখন আলভারেজ পেনাল্টি নিতে গিয়ে পা পিছলে বলে দুইবার স্পর্শ করেন। যা রেফারি বাতিল করেন। শেষ পর্যন্ত ৪-২ গোলে পেনাল্টি শুট আউট জিতে পরের রাউন্ডে ওঠে রিয়াল মাদ্রিদ।  

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading