ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৫ জুন), ২০২৫, আপডেট ১১:১৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (০৫ জুন) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ শরীফ উদ্দিন বলেন, হঠাৎ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পাস হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও টাঙ্গাইল শহর বাইপাস রাবনা ঘারিন্দা ও এলেঙ্গাতে কয়েকটি ছোট যানবাহন বিকল হওয়ার কারণেও সমস্যার সৃষ্টি হয়েছে। তবে একেবারে যানজট হয়নি। থেমে থেমে যানবাহন চলছে। যানজট নিরসন আমরা নিরসলভাবে কাজ করছি।

এদিকে যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading