নগরীর প্রতিটি ঈদ জামাত নিরাপত্তায় থাকবে: ডিএমপি
উত্তরদক্ষিণ। শুক্রবার (৬ জুন), ২০২৫, আপডেট ১৭:০০
ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এ কথা জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নগরীর একটি জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না।
শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, রাজধানীতে এ বছর ১১৮টি ঈদগাহ ও এক হাজার ৬টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটিতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে কাউকে ধারালো অস্ত্র বা ব্যাগ বহন না করার আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদ জামাত নির্বিঘ্নে করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে। নগরীর একটি জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না।
ইউডি/এআর

