১২ বছর পর সিরিয়ায় অবতরণ করল সৌদি বিমান

১২ বছর পর সিরিয়ায় অবতরণ করল সৌদি বিমান

উত্তরদক্ষিণ। শুক্রবার (৬ জুন), ২০২৫, আপডেট ২১:০০

প্রায় ১২ বছর বন্ধ থাকার পর সৌদি আরবের একটি সরাসরি বাণিজ্যিক ফ্লাইট সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। গত বৃহস্পতিবার (৫ জুন) সৌদি ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান রিয়াদ থেকে দামেস্কে পৌঁছায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

২০১১ সালে সিরিয়ায় ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ এবং এরপর শুরু হওয়া গৃহযুদ্ধের প্রেক্ষিতে বেশিরভাগ আন্তর্জাতিক এয়ারলাইন্স দামেস্কে ফ্লাইট বন্ধ করে দেয়।

প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অভিযানের মুখে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ। এরপর সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

নতুন এই সরকার যুদ্ধবিধ্বস্তও অর্থনৈতিকভাবে নাজুক সিরিয়া পুনর্গঠনের চেষ্টা করছে। আহমেদ আল-শারার সরকারের গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে সৌদি আরব।

চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর আবার আন্তর্জাতিক ফ্লাইট গ্রহণ করতে প্রস্তুত।

এরপর এপ্রিল মাসে সৌদি আরবের সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল দামেস্ক বিমানবন্দরের পরিদর্শন করে। ওই সময় সৌদি-সিরিয়া সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading