নির্বাচন জানুয়ারির মধ্যে হতে পারতো: সালাহ উদ্দিন

নির্বাচন জানুয়ারির মধ্যে হতে পারতো: সালাহ উদ্দিন

উত্তরদক্ষিণ। শুক্রবার (৬ জুন), ২০২৫, আপডেট ২৩:২০

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর শুক্রবার (৬ জুন) রাত ৯টায় বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। রাত ৯টার দিকে বৈঠক শুরু হয়। আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ার আগে দলের স্থায়ী কমিটির নেতা সালাহ উদ্দিন আহমেদ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি।

৫০ এর বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে দাবি জানিয়ে এসেছে। বিএনপিও দাবি করেছে। কিন্তু তিনি বিষয়টি আমলে না নিয়ে এমন একটি সময় ঘোষণা করেছেন, সে সময় পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া সঠিক থাকে না।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির ১৮-১৯ তারিখের দিকে রমজান শুরু হবে। রমজান শেষে হবে মার্চের শেষ সপ্তাহে। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয়, তাহলে তফসিল ঘোষণা করতে হবে ৪৫ দিনের যে সময়সীমা সেটা, তাহলে রমজানে ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। পাবলিক পরীক্ষাগুলো সে সময় হয়।’ 

‘সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারতো। সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো। তিনি সেটা আমলে নেন নাই,’ বলেন সালাহ উদ্দিন।

তিনি উল্লেখ করেন, ‘আরও একটা বিষয় আছে, একটি সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পরই (অর্থবছর ২০২৬-২৭) তো জাতীয় বাজেট প্রণয়ণ করতে পারে না।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading