জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন অপহৃত ব্যক্তি উদ্ধার

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন অপহৃত ব্যক্তি উদ্ধার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১০ জুন), ২০২৫, আপডেট, ১৮:০০

জামালপুরে অভিযান চালিয়ে অপহরণ হওয়া তিন ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (০৯ জুন) দিবাগত মধ্যরাতে জামালপুরের শেরপুর ব্রিজ এলাকা থেকে ওই অপহৃতদের উদ্ধারা করা হয়।

অপহরণকৃত ব্যক্তিরা হলেন জামালপুর শহরের হিরু সড়ক এলাকার মো. জুবায়ের হোসেনের ছেলে মোহাম্মদ তারতাব হোসেন তৌরিদ, সদর উপজেলার ধোপাকড়ি এলাকার আয়নাল শেখের ছেলে রং মিস্ত্রি মো: রাজু মিয়া এবং নান্দিনা বাদেচান্দী এলাকার জহির উদ্দিনের ছেলে ও রাজু মিয়ার শ্যালক মোহাম্মদ আসিফ উদ্দিন।

জানা যায়, অপহরণকৃতদের পরিবারের কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টীম জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে যৌথ বাহিনী অপহরণকারীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়।

এসময় অপহরণকারীরা প্রশাসনের লোক বুঝতে পেরে অপহৃতদের জামালপুর-শেরপুর ব্রিজের উপর ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরনকৃত তিন ব্যক্তিকে উদ্ধার করে এএসআই আমিরুল ইসলামের মাধ্যমে জামালপুর সদর থানা হেফাজতে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, তবে অপহরণের বিষয়টি প্রকৃত বা সাজানো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading