চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন
উত্তরদক্ষিণ। বুধবার (১১ জুন), ২০২৫, আপডেট, ০৮:০০
হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন নায়িকার ছোট ভাই ইনজামুল রামিম।
২ জুন থেকে লাইফ সাপোর্টে ছিলেন তানিন সুবহা। আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন চিকিৎসকেরা।
লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এর জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকেরা। স্বামীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার রাতে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।
ইউডি/এবি

