জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন

জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন

উত্তরদক্ষিণ। বুধবার (১১ জুন), ২০২৫, আপডেট, ১০:০০

আগামী জুলাই মাসে দেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল বুধবার লন্ডনে ব্রিটেনের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা ও তার প্রতিক্রিয়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, গণমাধ্যমের স্বাধীনতা, ইণ্ডিয়ার  সঙ্গে সম্পর্কসহ নানা বিষয়ে তার অবস্থান তুলে ধরেন। জবাব দেন বিভিন্ন প্রশ্নের। খবর বাসস, বিবিসি বাংলা ও ইউএনবির।

আগামী বছর এপ্রিলের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা নিয়ে বিতর্ক হচ্ছে। সেনাবাহিনী ও কিছু রাজনীতিক এ বছরের মধ্যে নির্বাচন চান। অন্যতম বড় দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত। সব মিলিয়ে অনেকেই বলছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না– এমন প্রসঙ্গ তুলে দৃষ্টি আকর্ষণ করা হয় অধ্যাপক ইউনূসের। জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। সময় ঠিক ও জনগণ প্রস্তুত। 

ড. ইউনূস বলেন, ১৭ বছর পর একটি সত্যিকার নির্বাচন হতে যাচ্ছে। জনগণ সত্যিই ভোট দিতে যাচ্ছে। নতুন ভোটাররা দীর্ঘদিন অপেক্ষা করেছে ভোট দেওয়ার জন্য। তাদের কণ্ঠকে কখনও গুরুত্ব দেওয়া হয়নি। সে নিয়েই বেশ আগ্রহ তৈরি হয়েছে। আগামী নির্বাচন একটা নতুন সরকারের জন্য রুটিন ভোট নয়। এটা নতুন বাংলাদেশের জন্য ভোট।

প্রধান উপদেষ্টা বলেন, যেসব তরুণ জীবন দিয়েছে, আমরা এই অঙ্গীকার করেছি– তাদের স্বপ্নকে সম্মান করব। আমরা পুরোনো বাংলাদেশকে বিদায় বলে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নতুন বাংলাদেশের জন্য তিনটি বিষয় চিহ্নিত হয়েছে। একটি হলো সংস্কার। আমরা সব প্রতিষ্ঠান সংস্কার করতে চাই। সে জন্য প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন করেছি, যাতে মৌলিক পরিবর্তন করা যায়। অনেক সুপারিশ এসেছে। নির্বাচন, সংসদ, সংবিধান, সিভিল সার্ভিসসহ সবকিছু সংস্কার। আমাদের কাজ হলো সব দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading