ইন্ডিয়ার আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১২ জুন), ২০২৫, আপডেট, ১৫:৪০
ইন্ডিয়ার আহমেদাবাদে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে এ খবর প্রচার করা হচ্ছে।
বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।
উড়োজাহাজটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।
টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে বিমানবন্দর থেকে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে।
ইউডি/এবি

