আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত: ২০৪ মরদেহ উদ্ধার

 আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত: ২০৪ মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১২ জুন), ২০২৫, আপডেট, ২৩:৩০

ইন্ডিয়ার আহমেদাবাদে আবাসিক এলাকায় এয়ার ইনডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

ইন্ডিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া উড়োজাহাজটি স্থানীয় বি.জে. মেডিকেল কলেজ হোস্টেলের ডাইনিংয়ের উপর বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা অনেক মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছেন। 

পুলিশ প্রধানের বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের কতজন বিমানের আরোহী এবং কতজন মাটিতে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, উড়োজাহাজের কেউ আর জীবিত নেই বলে ধারণা করছেন আহমেদাবাদের পুলিশ প্রধান।

এদিকে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের (এফএআইএমএ) জানিয়েছে, ৫০ থেকে ৬০ জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত পাঁচজন শিক্ষার্থী মারা গেছে ও অন্তত দুজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরই দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading