চোকার্স তকমা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়

চোকার্স তকমা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়

উত্তরদক্ষিণ। শনিবার (১৪ জুন) ২০২৫, আপডেট ২১:১৫

পেন্ডুলামের মতো দুলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভাগ্য। লড়াইয়ে কখনো অস্ট্রেলিয়া এগিয়ে ছিল, কখনও দক্ষিণ আফ্রিকা। তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে শেষ হাসি হেসেছে প্রোটিয়ারা। আর তাতে অভিশপ্ত চোকার্স তকমা ঘুচিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতল দক্ষিণ আফ্রিকা।

ফাইনালের প্রথম দিনে টস জিতে বোলিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে অন্তত এটা স্পষ্টভাবেই বলা যায়, ওই টস জয়ই দক্ষিণ আফ্রিকার অর্ধেক কাজটা করে দিয়েছিল। কারণ দ্বিতীয় দিনের পর ব্যাটিং সহজ হয়ে যাওয়ার তার পুরো সুবিধাটাই পেয়েছেন এইডেন মার্করাম- টেম্বা বাভুমারা।

ম্যাচের শেষদিকে পিচ ব্যাটিং সহায়ক হয়ে যাওয়া মিচাল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডদের মতো বোলাররা কোনো সুইং পাচ্ছিলেন না। অভিজ্ঞ নাথান লায়ন বল স্পিন করাতে পারলেও ভাঙতে পারেননি মার্করামদের প্রতিরোধ। তাই সর্বোচ্চ চেষ্টা করেও ২৮১ রান ডিফেন্ড করতে পারেনি অজিরা। ভাগ্যদেবতাও হয়তো এটাই চেয়েছিলেন। চতুর্থ ইনিংসে ২৮২ রান তাড়া করে ৫ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আফ্রিকার বিশ্বজয়ের বড় নায়ক মার্করাম। এক বাক্যে বলতে গেলে, তার অপ্রতিরোধ্য ইনিংসটাই দক্ষিণ আফ্রিকাকে প্রথম বিশ্বজয়ের মুকুট এনে দিয়েছে। ২০৭ বলে ১৩৬ রানের ইনিংসে একজন টেস্ট ব্যাটারের মধ্যে যা থাকা দরকার সবকিছুই ছিল। দায়িত্বশীলতা, তীব্র মনোযোগ এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী শট খেলা, সবকিছুই দেখিয়েছেন মার্করাম। তাই একটা ইনিংসই প্রমাণ করে একবার ওই বিশ্বকাপ জয়ের জন্য কতটা মুখিয়ে ছিল প্রোটিয়ারা। জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন প্রোটিয়া এই ব্যাটার। তবে ততক্ষণে জয়টা নিজেদের ঝুলিতে নিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading