বিমান দুর্ঘটনার পর বিশেষ বার্তা দিলেন অমিতাভ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ জুন, ২০২৫, আপডেট ১৪:৪৮
বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তার সর্বশেষ ভ্লগ পোস্টে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছিলেন। তবে বিমান দুর্ঘটনা নিয়ে দেরিতে পোস্ট করার জন্য নেটিজেনদের নানা কটূক্তিও শুনতে হয়েছিল।
তারপর অমিতাভ আরও একটি পোস্ট করেন। সেই পোস্টে ভয়াবহ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন। এছাড়াও, তিনি এই পোস্টে জানান যে, ১৩ জুনের সকাল তার জন্য আরও একটা দুঃখ নিয়ে এসেছিল। তিনি জানিয়েছেন যে, তার খুব কাছের বন্ধুর ছেলেও মারা গিয়েছেন।
তার কথায়, ‘আমরা কেবল প্রার্থনা করতে পারি যে, তার আত্মা এই শোক সহ্য করার শক্তি পায়।’ এদিকে অমিতাভ বচ্চন হনুমানের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি খুবই দুঃখিত।’
তবে অমিতাভ বচ্চন কোনও বন্ধুর নাম উল্লেখ্য করেননি। তবে নেটিজেনদের অনেকের ধারণা যে, অমিতাভ বচ্চন ব্যবসায়ী তথা কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের কথা বলছেন। তিনিও ১৩ তারিখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
প্রসঙ্গত, আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ঘটনায় পুরো ভারত হতবাক। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন মারা গেছেন। এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বলিউড সেলিব্রিটিরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
ইউডি/কেএস

