যমুনা সেতুতে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীরগতি

যমুনা সেতুতে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীরগতি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ জুন, ২০২৫, আপডেট ১১:৩৫

ঈদের ছুটির শেষ দিনেও দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে রাজধানী ঢাকায় পৌঁছাতে হয়েছে যাত্রীদের। অতিরিক্ত যানবাহনের চাপ,যমুনা সেতুর ওপর যানবাহন বিকল ও দুর্ঘটনায় যানজট হওয়ার ফলে ভোগান্তি পোহাতে হয়েছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। যমুনা সেতুতে বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

রবিবার (১৫ জুন) সকাল থেকে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে যানবাহনের ধীরগতি রয়েছে । রোববার (১৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে  ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৬৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩৩ হাজার ৩২৯ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩ লাখ ৮৪ হাজার ৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুইপাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading