ব্রিটেনে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দ, কী বলছেন দুদক চেয়ারম্যান

ব্রিটেনে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দ, কী বলছেন দুদক চেয়ারম্যান

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ জুন, ২০২৫, আপডেট ১৯:২০

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের প্রায় ১ হাজার ২৫ কোটি টাকার সম্পদ ব্রিটেনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ মোমেন।

ব্রিটেনে সফর শেষে দেশে ফিরে সোমবার (১৬ জুন) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্রিটেনসহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এর মধ্যে ব্রিটেনে থাকা ৩৪৩টি বাড়ি, যার বাজারমূল্য ১ হাজার ২৫ কোটি টাকা। এ ছাড়া ব্যাংক হিসাবে থাকা ৩৫ কোটি টাকার সম্পদের সন্ধানও পায় দুদক।

গত বছর ৫ আগস্ট পটপরিবর্তনের পর এসব সম্পদ জব্দ করতে আদালতের মাধ্যমে আবেদন করে দুদক। সম্প্রতি ব্রিটেন ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এসব সম্পদ জব্দ করে।

মোহাম্মদ মোমেন বলেন, ‘পাচারের টাকা ফেরত আনা সহজ নয়, তবে আমরা যেগুলো প্রমাণ করতে পারব, তা ফেরত আনতে পারব বলে আশাবাদী।’

তিনি বলেন, পাচার করা টাকায় সম্পদ গড়েছেন জাভেদের ভাই রনি এবং দেশের একটি শীর্ষস্থানীয় গ্রুপের চেয়ারম্যানের দুই সন্তান। তাদের সম্পদ জব্দ করতে এবার চিঠি দেয়া হয়েছে।

টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে এ প্রশ্নে ড. মোমেন বলেন, ‘তিনি যতই বলুন ব্রিটিশ নাগরিক, আমাদের কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। আমরা আমাদের নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘টিউলিপ যদি নির্দোষ হন, তাহলে তার মন্ত্রিত্ব গেল কেন? তিনি কেন সরে গেলেন?’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading