বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৪৭

বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৪৭

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, আপডেট ১৫:০০

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
অন্যান্য ঘটনায় ৫৫৬ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় তৈরি শুট্যারেগান, ১টি বিদেশী পিস্তল, ২টি কার্তুজ ও ১টি বার্মিজ চাকু।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading