দেশে ফিরলেন লিবিয়ায় আটকেপড়া ১২৩ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় আটকেপড়া ১২৩ বাংলাদেশি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, আপডেট ১৬:০০

অবৈধ পথে গিয়ে লিবিয়ায় আটকেপড়া ১২৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড ০২২২) বিশেষ ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টার থেকে তারা ঢাকা পৌঁছান।

প্রত্যাবাসন করা এসব বাংলাদেশি নাগরিককে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর যৌথ সহযোগিতায় লিবিয়ার ত্রিপলী ও পাশের অঞ্চল হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১২৩ জন বাংলাদেশি নাগরিককে চার্টার্ড ফ্লাইটে করে দেশে আনা হয়েছে।
  
বর্ণিত ফ্লাইটে প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশীরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন। অবৈধভাবে এ ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়াতে না যায় এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সবাইকে অনুরোধ জানান।
 
আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬,০০০ টাকা, কিছু খাদ্য সমগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
 
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা এক সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
এর আগে গত গত মঙ্গলবার লিবিয়ায় আটকেপড়া ১৫৮ জন বাংলাদেশি দেশে ফেরেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading