আরও ২৮ জনের করোনা শনাক্ত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ জুন) ২০২৫, আপডেট ২১:৫৫
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে দেয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, করোনায় চলতি বছরে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৮৭ জনের।
ইউডি/এবি

