শিষ্যদের সমালোচনা করতে নারাজ টেইট

শিষ্যদের সমালোচনা করতে নারাজ টেইট

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ জুন, ২০২৫, আপডেট ০৮:০০

গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আজ বৃৃহস্পতিবার। বাংলাদেশের করা প্রথম ইনিংসে বড় সংগ্রহের পর শ্রীলঙ্কা দলও প্রথম ইনিংসে বড় পুঁজির দিকে এগোচ্ছে। যদিও দিনের খেলা শেষে এখনও ১২৭ রানে এগিয়ে আছে টাইগাররা।

তৃতীয় দিনের শুরুতে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। দিন শেষে পেস বোলিং কোচ শন টেইট অবশ্য বোলিংয়ে উন্নতির তাগিদ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘অবশ্যই বলতে হবে এখানে বেশ ভালো ব্যাটিং উইকেট। পেসারদের জন্য আজকে কঠিন কন্ডিশন ছিল। তারা অনেক পরিশ্রম করেছে। চেষ্টা করে গেছে। আমার মনে হয় নতুন বলে শুরুটা আমরা আরও ভালো করতে পারতাম। সেখানে সুযোগ মিস হয়েছে। তারা অনেক ভালো এফোর্ট দিয়েছে। আপনি এটাই চাইতে পারেন। ভিন্ন উইকেটে ভিন্ন দিনে হয়ত আপনি অন্য কিছু প্রত্যাশা করতে পারেন। আমরাও ২ দিন ব্যাট করেছি। এটা বেশ ভালো ব্যাটিং উইকেট।’

উইকেট নিয়ে টেইট বলেন, ‘আমি আসলে এখনই বলতে পারছি না (সামনে উইকেটের আচরণ কেমন হবে)। এখন উইকেট ভালো মনে হচ্ছে। শুরুতে যেরকমটা ছিল। বেশ ভালো ব্যাটিং উইকেট। খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে আজকেও ব্যাটারদের দিন ছিল। মানুষ ভেবেছিল ৩য় দিনে বেশি টার্ন পাওয়া যাবে। সেরকমটা হয়নি। কিছুটা টার্ন হয়েছে অবশ্য। এভাবেই খেলা আগায়। ২ দিন বাকি আছে। টেস্টে দ্রুতই খেলা বদলে যেতে পারে। এই মুহূর্তে এটুকুই বলতে পারি। আরও পরিশ্রম করতে হবে আমাদের।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading