শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে চান প্রাক্তন স্বামী

শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে চান প্রাক্তন স্বামী

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ জুন, ২০২৫, আপডেট ০৯:০০

শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর রাজীব বিশ্বাসের মধ্যে কি সব সমস্যার অবসান ঘটেছে, তারা কি আবার একত্রিত হতে চাইছেন? শুক্রবার সন্ধ্যা থেকে এই গুঞ্জনে মাত টলিপাড়া।

উপলক্ষ্য সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর বিশেষ প্রদর্শন। কালো সিক্যুইনের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, গয়না, খোঁপায় গোঁজা গোলাপের কুঁড়ি— শুক্রবার ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবির বিশেষ প্রদর্শনে উপস্থিত ছবির নায়িকা। তার জৌলুসের ছটায় চোখ ধাঁধিয়েছে উপস্থিত সকলের।

মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল দুই প্রাক্তনের। শ্রাবন্তী যখন দক্ষিণ কলকাতার আধুনিক প্রেক্ষাগৃহে পা রেখেছেন, তখন ঘাড় ফিরিয়ে তাকে দেখে নিয়েছেন রাজীব। যিনি অভিনেত্রী প্রথম স্বামী।

চার চক্ষের মিলন কি হলো তারপর? রাজীব-শ্রাবন্তী কি মুখোমুখি হয়েছেন? কথা বলেছেন? টলিউড বলছে, তেমন কিছুই নাকি ঘটেনি! তবে শ্রাবন্তীর সঙ্গে কাজ করায় আগ্রহী তার প্রাক্তন স্বামী, এ কথা আনন্দবাজারকে নিজের মুখে জানিয়েছেন ‘পাগলু’ ছবির পরিচালক।

তিনি বলেন, “আমাদের যখন আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে, সেই সময়েও কিন্তু একসঙ্গে কাজ করেছি। কোনও অসুবিধা হয়নি। আসলে কাজের ক্ষেত্রে দু’জনেই পেশাদার।”

২০০৯ থেকে ২০১৪, রাজীব একের পর এক বাণিজ্যসফল ছবি উপহার দিচ্ছেন। তালিকায়, ‘দু’জনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’-এর মতো অনেক ছবি। টানা পাঁচ বছর এভাবেই জুড়ে ছিলেন তারা পরস্পরের সঙ্গে।

তারপর অনন্ত দূরত্ব। শ্রাবন্তী আরও দু’বার সাত পাকে বাঁধা পড়েছেন। রাজীব অবশ্য আর নতুন করে সংসার শুরু করেননি। এখন অবশ্য উভয়েই ‘সিঙ্গেল’। মিলবেন নাকি? শ্রাবন্তী কি অনেক বদলে গিয়েছেন?

পরিচালকের কথায়, “শ্রাবন্তী বরাবর ভালো অভিনেত্রী। এখন তার অভিনয়ের ধার আরও বেড়েছে। ইদানীং অন্য ধারার ছবিতে অভিনয় করছে। যেমন, ‘আমার বস’, ‘দেবী চৌধুরাণী’। ভালো লাগছে। ওর ব্যক্তিগত জীবনের কোনও খবর রাখি না।”

তাহলে কি আবারও নতুন করে সম্পর্ক ঠিক করে নিচ্ছেন? না, পরিচালক সেই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading