শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে চান সাবেক স্বামী, কী করবেন নায়িকা?

শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে চান সাবেক স্বামী, কী করবেন নায়িকা?

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ জুন, ২০২৫, আপডেট ০৮:৩০

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার সাবেক স্বামী রাজীব বিশ্বাসকে নিয়ে শুক্রবার থেকে গুঞ্জন শুরু হয়েছে— তারা নাকি আবার একত্রিত হতে চলেছেন? সব সমস্যার অবসান ঘটিয়ে তারা কি সত্যি নতুন করে আবার সংসার শুরু করবেন? এমনটি দেখা গেছে সায়ন্তন ঘোষালের সিনেমা ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর বিশেষ প্রদর্শনীতে।

কালো সিকুইনের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউস, গহনা আর খোঁপায় গোঁজা গোলাপের কুঁড়ি— শুক্রবার ‘রবীন্দ্র কাব্য রহস্য’ সিনেমার বিশেষ প্রদর্শনে উপস্থিত ছিলেন সিনেমার নায়িকা। তার জৌলুসের ছটায় চোখ ধাঁধিয়েছে উপস্থিত সবার। সেখানে মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল দুই সাবেকের। শ্রাবন্তী যখন দক্ষিণ কলকাতার আধুনিক প্রেক্ষাগৃহে পা রেখেছেন, তখন ঘাড় ফিরিয়ে তাকে দেখে নিয়েছেন রাজীব। যিনি অভিনেত্রীর প্রথম স্বামী।

চার চোখের মিলন কি হলো তারপর? রাজীব-শ্রাবন্তী কি মুখোমুখি হয়েছেন? কথা বলেছেন? টালিউড বলছে, তেমন কিছুই নাকি ঘটেনি। তবে শ্রাবন্তীর সঙ্গে কাজ করায় আগ্রহী তার সাবেক স্বামী— এমন কথা একটি গণমাধ্যমে নিজের মুখে জানিয়েছেন ‘পাগলু’ সিনেমার পরিচালক।

রাজীব বলেন, আমাদের যখন আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে, সেই সময়েও কিন্তু একসঙ্গে কাজ করেছি। কোনো অসুবিধা হয়নি। আসলে কাজের ক্ষেত্রে দুজনেই পেশাদার।

এর আগে ২০০৯ থেকে ২০১৪— রাজীব একের পর এক বাণিজ্যসফল সিনেমা উপহার দিচ্ছেন। এ তালিকায় রয়েছে— ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’-এর মতো অনেক সফল সিনেমা। টানা পাঁচ বছর এভাবেই জুড়ে ছিলেন তারা পরস্পরের সঙ্গে। এরপর সব শেষ; এখন যোজন যোজন দূরে।

শ্রাবন্তী আরও দুবার সাতপাকে বাঁধা পড়েছেন। রাজীব অবশ্য আর নতুন করে সংসার শুরু করেননি। এখন অবশ্য উভয়েই ‘সিঙ্গেল’। মিলবেন নাকি, শ্রাবন্তী কি অনেক বদলে গেছেন?

পরিচালক বলেন, শ্রাবন্তী বরাবর ভালো অভিনেত্রী। এখন তার অভিনয়ের ধার আরও বেড়েছে। ইদানীং অন্য ধারার সিনেমায় অভিনয় করছে। যেমন ‘আমার বস’, ‘দেবী চৌধুরাণী’। ভালো লাগছে। ওর ব্যক্তিগত জীবনের কোনো খবর রাখি না। তাহলে কি আবারও নতুন করে সম্পর্ক ঠিক করে নিচ্ছেন? না, সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন রাজীব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading