কর্মবিরতি পালন করছেন সচিবালয়ের আন্দোলনকারী কর্মচারীরা

কর্মবিরতি পালন করছেন সচিবালয়ের আন্দোলনকারী কর্মচারীরা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ জুন, ২০২৫, আপডেট ১৩:১৫

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা।

সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।
 
আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন। এখানে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা।
 
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন করে আসছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
  
আন্দোলনের মধ্যেই ২৫ মে অধ্যাদেশটি জারি করে সরকার। এরপর থেকে বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেয়ার মতো কর্মসূচি পালন করছেন তারা।
 
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস খোলার এক দিন পর গত সোমবার থেকে আবার সচিবালয়ের ভেতর টানা বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারী কর্মচারীরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading