আগামী নির্বাচনের জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচনের জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ জুন, ২০২৫, আপডেট ১:০০

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের জন্য শুধু পুলিশ নয়, সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। যে সময় তারিখ ঘোষণা সেসময়ের জন্যই।

সোমবার (২৩ ) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলঙ্ক মোচনের জন্য মানবিক পুলিশ হতে হবে। জনবান্ধব পুলিশ হলে কলঙ্ক ঘুঁচে যাবে। পুলিশকে জনবান্ধব করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এর আগে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে এখন মব নেই। যারা মব সৃষ্টি করছে আমরা তাদের আইনের আওতায় আনব এবং মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলার প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে কি ধরনের প্রস্তুতি নিতে হবে সে বিষয় নিয়ে পুলিশদের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন তো অনেক দূরে, তারা প্রস্তুতি গ্রহণ করছে। তাছাড়া আগের তুলনায় পুলিশ ভালো কাজ করছে।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হক এবং পুলিশ সুপার মোহাম্মদুর মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading