কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

উত্তরদক্ষিণ। সোমবার (২৩ জুন), ২০২৫, আপডেট, ২৩:২০

কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন-পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সোমবার (২৩ জুন) ইরানের প্রেস টিভি ও ইরাকের গণমাধ্যমে খবর জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, কাতারে ৬০ একর ভূমিজুড়ে মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি বিস্তৃত। রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে এটির অবস্থিত। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ‘ফরোয়ার্ড সদর দপ্তর’।

ইরাকের গণমাধ্যম জানিয়েছে, ইরান ইরাকে অবস্থিত মার্কিন ‘আই আসাদ ঘাঁটিতে’ ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও সংবাদমাধ্যম জানিয়েছে।

এর আগে রবিবার ভোরে আমেরিকা বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading