কাতারে আমেরিকার ঘাঁটিতে হামলায় নিন্দা জানাল সৌদি আরব

কাতারে আমেরিকার ঘাঁটিতে হামলায় নিন্দা জানাল সৌদি আরব

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, আপডেট ০০:৫৫

কাতারে আমেরিকার আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৩ জুন) রাতে এই ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ে তেহরান।

হামলার নিন্দা জানিয়ে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সৌদি আরব বন্ধু রাষ্ট্র কাতারের প্রতি তার সংহতি ও পূর্ণ সমর্থন জানাচ্ছে। বন্ধু রাষ্ট্র কাতারকে সহায়তায় সৌদি আরব তার সক্ষমতা মোতায়েন করছে।”

সৌদি জানিয়েছে, কাতারে আমেরিকার ঘাঁটিতে ইরান যে হামলা করেছে সেটি ‘আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশী নীতির সুস্পষ্ট লঙ্ঘন।”

সূত্র: দ্য গার্ডিয়ান

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading