আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ জুন, ২০২৫, আপডেট ০৯:২০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টে দ্বি-পাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই মাসে এই সফরের কথা ছিল। কিন্তু ওই মাসে অনেক প্রোগাম থাকার কারণে সফরটি আগস্টে হবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসিয়ানের সদস্য রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তবে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী এবং এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading