শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ জুন, ২০২৫, আপডেট ১১:৪০

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার (২৮ জুন) মহাসমাবেশের আয়োজন করছে।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একমত এমন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানায় দলটি।

মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিগত ১৫ বছর আমরা এভাবে কোন সমাবেশ করতে পারেনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে এটা আমাদের দলীয় সর্ববৃহৎ সমাবেশ। আমরা ঢাকাবাসীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রত্যাশা করি। শনিবার সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হবে। দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই এই সমাবেশে আসবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading