ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বামপন্থিদের রোডমার্চ শুরু

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বামপন্থিদের রোডমার্চ শুরু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ জুন, ২০২৫, আপডেট ১৪:

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ বন্ধের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিভিন্ন বামপন্থি, প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন।

‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে শুক্রবার (২৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই রোডমার্চ শুর হয়।

এর আগে ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রায় সবার হাতেই দেখা যায় প্ল্যা-কার্ড ও ব্যানার।

রোডমার্চ পূর্ব সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন বলেন, ‘চট্টগ্রাম বন্দর কোনো ভাবেই বিদেশিদের হাতে দেয়ার সুযোগ নেই। যেকোনো মূল্যে জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাখাইনে করিডোর দেয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। তাই দেশের জন্য এমন হুমকি প্রতিহত করা হবে।’

জানা গেছে, রোডমার্চটি নারায়ণগঞ্জ, সোনারগাঁ, চান্দিনা ও কুমিল্লা হয়ে আজ রাতে ফেনী পৌঁছাবে। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন পয়েন্টে পথসভা ও মিছিল এবং কুমিল্লায় প্রথম দিনের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকাল শনিবার সকালে ফেনী থেকে যাত্রা শুরু করে মিরসরাই, সীতাকুণ্ডে পথসভা ও মিছিল এবং চট্টগ্রাম বন্দরের সামনে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এই দুই দিন দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading